ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ: দুলু

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৩ অক্টোবর, ২০২৫,  12:06 PM

news image

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।”

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে। এতে বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত, অর্থনৈতিকভাবে স্বনির্ভর, সন্ত্রাস ও অন্যায় থেকে মুক্ত একটি উন্নত দেশ।

রবিবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন