ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনায় আহত ২

#

নিশাত শাহরিয়ার

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:52 PM

news image

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত দুজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে ও পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যান সংসদ সদস্য। তিনি বাজার এলাকায় পৌঁছার পর একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে হামলাকারীদের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হামলায় আহত এনসিপির দুই সমর্থককে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে এমপি আব্দুল হান্নান মাসুদ বলেন, তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং বাস্তব পরিস্থিতি দেখতে এলাকায় গিয়েছিলেন। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অতীতেও রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িত ছিলেন।

অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনার পর প্রকল্প বাজার ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়েছেন।