ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

#

পারভেজ হাছান অপূর্ব

১৪ জুন, ২০২৬,  12:08 AM

news image

রাজধানীর হাতিরঝিল লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শনিবার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) এরাদুল হক, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) মোজাফফর উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাঈদ খন্দকার, রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাফর সাদেক এবং সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাতিরঝিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নান্দনিক ও বিনোদনকেন্দ্র। এর পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা জরুরি। এ লক্ষ্যে শ্রমিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরে হাতিরঝিল লেক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন