ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

‎ভূমি সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন আশুলিয়ার ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ

#

মো: ইমাম হোসেন

০১ সেপ্টেম্বর, ২০২৬,  6:00 PM

news image

ভূমি সেবায় স্বচ্ছতা, উদ্ভাবন ও নাগরিক হয়রানি লাঘবে বিশেষ অবদানের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি সরকারি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া রাজস্ব সার্কেলের আওতাধীন আশুলিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।

‎‎কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিয়েছেন। ‎বিশেষ করে ই-নামজারি প্রক্রিয়া দ্রুতকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ডিজিটালাইজেশন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানোয় তাঁর উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

‎‎এই অর্জনের প্রতিক্রিয়ায় মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‎"এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও আমি জনগণকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" ‎‎তাঁর এই সাফল্যে সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন