ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া-মাহফিল

#

জে এইচ টিপু

২৫ জানুয়ারি, ২০২৬,  11:16 AM

news image

দোয়া-মাহফিলের মধ্য দিয়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক, 'দৈনিক প্রতিদিনের সংবাদ’ এর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র বাবা মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বাদ জোহর পৌরসভাধীন রান্ধুনীমূড়া রহমাতুল্লিল আলামীন এতিমখানা ও মাদ্রাসা কমপ্লেক্সে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আল-আমিন।

এছাড়া বাদ আছর নিজ বাড়ি টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় কবর জেয়ারত ও দোয়া এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিল পরিচালনা করেন, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. বিএম মাহাদী হাসান। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও মিলাদ পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. যুবায়ের ইসলাম।

দোয়া-মাহফিলে মরহুম হারুন অর রশিদ’সহ পরিবারের প্রয়াত অন্যান্য সদস্য ও নিকট আত্মীয়-স্বজনের মাগফেরাত, অসুস্থতাদের আরোগ্য’সহ সকলের নেক হায়াত, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করা হয়।

নিকট আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০ইং সালের ২৫ জানুয়ারি মোহাম্মদ হারুন অর রশিদ অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান।

সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্লাহ ইলশেপাড়’র হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জসহ ডেইলি অবজারভারের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন