ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি জামাল, সম্পাদক রেজাউল

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  10:12 PM

news image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজিঃ নং: S-10272-2009) ‘আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’ (IHRJS)-এর বরগুনা জেলার তালতলী উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

​গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন। 

নবগঠিত কমিটিতে ‘রাজধানী টিভি’র নিজস্ব প্রতিনিধি মল্লিক মো. জামালকে সভাপতি এবং ‘দৈনিক আজকের বাংলা’র জেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

​কমিটি অনুমোদন পাওয়ার পর ২৫ সেপ্টেম্বর পটুয়াখালীর কুয়াকাটায় মল্লিকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল সদস্যদের মাঝে সংস্থার আনুষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এলাকার মানবাধিকার সুরক্ষায় এবং পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো ব্যক্তি যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি মানবিক কাজে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন