ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে র‌্যাব অধিনায়কের কুমারী পূজা পরির্দশন

#

অপু আহমেদ রওশন (হবিগঞ্জ প্রতিনিধি)

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  5:28 PM

news image

হবিগঞ্জ জেলাসহ সিলেট  বিভাগের সকল জেলায় শারদীয় দূর্গা পূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরনে র‌্যাব-৯ বিশেষ ভূমিকা পালন করছে বলে জানান উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।‌

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২৫) সকাল সাড়ে দশটার সময় হবিগঞ্জ ঘাটিয়া বাজার রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডবের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি জানান, গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ কেউ যাতে নষ্ট করতে না পারে সে জন্য সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। তিনি বলেন, নারী ও শিশুরা যেন নিরাপদে পূজামণ্ডপে আসতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।‌ শায়েস্তাগঞ্জ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে। 

র‍্যাব সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানানো হয়। ‌র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম যেকোনো নাশকতা বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন