ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গণতন্ত্রী পার্টির শ্রদ্ধা নিবেদন

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৮ মার্চ, ২০২৬,  1:05 AM

news image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদারের নেতৃত্বে নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতির প্রধান শক্তি। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশকে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্য দূর করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলেই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, মো. কামরুল ইসলাম, সাদীদ আহমেদ সাদী, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নূর মজুমদার, মোহাম্মদ আলী লিটনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন