ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

#

নিশাত শাহরিয়ার

০৪ জানুয়ারি, ২০২৬,  7:34 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দল।

রবিবার (৪ জানুয়ারি) বাদ যোহর মোহাম্মদপুর কৃষি মার্কেট (কাঁচা বাজার) সংলগ্ম গাড়ি পার্কিং’ এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ববি হাজ্জাজ। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ লিটন মাহমুদ বাবু বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রপথিক হিসেবে রাজপথে যেভাবে লড়াই সংগ্রাম করেছেন বাংলার মানুষ তা কোনদিনই ভুলে যাবে না। দেশের জন্য, দেশের মানুষের জন্য জিয়া পরিবারের আত্মত্যাগ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজকে বিপুল ভোটে জয়ী করার জন্য অত্র এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন