ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সিএনজি চালিয়ে ছাত্রদল কর্মীর জীবিকা নির্বাহ

#

তাওহীদ (সরকারী বাংলা কলেজ) মিরপুর

০৭ এপ্রিল, ২০২৬,  4:06 PM

news image

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী আজিজুর শেখ জীবিকার তাগিদে সিএনজি চালিয়ে নিজের পড়ালেখার খরচ বহন করছেন এবং পরিবারকে সহায়তা করছেন। তিনি বর্তমানে অনার্সে অধ্যয়নরত এবং বাঙলা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির একজন সদস্য।

জানা যায়, জীবনের শুরুতে তিনি একটি চাকরিতে যুক্ত ছিলেন। তবে নানা সমস্যার কারণে সেই চাকরি দীর্ঘদিন চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে জীবিকার প্রয়োজনে কিছুদিন ফুডপান্ডায় কাজ করেন। কিন্তু সেখান থেকে প্রাপ্ত আয় দিয়ে রাজধানীর ব্যয়বহুল জীবনে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে তিনি নতুন করে ভাবতে শুরু করেন—কীভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের খরচও নির্বাহ করা যায়। ঠিক তখনই এক বড় ভাইয়ের পরামর্শে তিনি সিএনজি চালানো শুরু করেন।

এ বিষয়ে আজিজুর শেখ বলেন, “বর্তমানে আমি সিএনজি চালাই। আলহামদুলিল্লাহ, এখান থেকে যে আয় হয়, তা দিয়ে আমি ভালোভাবে চলতে পারছি। একই সঙ্গে আমার পড়াশোনাও ঠিকভাবে চালিয়ে যেতে পারছি এবং পরিবারকেও কিছুটা সাহায্য করতে পারছি।”

তিনি আরও বলেন, “সবচেয়ে বড় বিষয় হলো, এই কাজ করার কারণে আমার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না। বরং আমি শিখেছি কীভাবে নিজের দায়িত্ব নিজেই নিতে হয় এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হয়।”

আজিজুর শেখ মনে করেন, কোনো কাজই ছোট নয়। সৎ পথে উপার্জনই মানুষের সবচেয়ে বড় গর্ব। তার ভাষায়, “নিজের পরিশ্রমে উপার্জন করা প্রতিটি টাকাই সম্মানের, আর এই সম্মানই মানুষকে জীবনে এগিয়ে যেতে শক্তি দেয়।”

তার এই সংগ্রামী জীবনযাত্রা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন