ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

সাবেক জিএমপি কমিশনার ড. নাজমুল করিম সাময়িক বরখাস্ত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১১ নভেম্বর, ২০২৫,  2:22 AM

news image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে থাকা অবস্থায় (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) ড. মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক বলে মনে হয়েছে।

সেহেতু সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ড. নাজমুল করিম খান ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে কৃষি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ফরেনসিক বিভাগে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পদত্যাগের পর গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন। পরে পদোন্নতি পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে চলতি বছরের ১ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন