ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যুতে এবি পার্টির গভীর শোক

#

নিশাত শাহরিয়ার

১২ মার্চ, ২০২৬,  11:10 PM

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর গ্রামের কৃতি সন্তান এবং মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খান (৮৬)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি পার্টি ) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মোঃ ফজলুল হক খান ছিলেন একজন আদর্শ শিক্ষক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ধারক একজন আলোকিত মানুষ। শিক্ষকতা পেশার মাধ্যমে তিনি শুধু পাঠদানই করেননি, বরং প্রজন্মের পর প্রজন্মকে সৎ, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জীবন ছিল জ্ঞানচর্চা, মানবিকতা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবার, পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মোঃ ফজলুল হক খান ১২ মার্চ ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৫টা ৪৯ মিনিটে ময়মনসিংহে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যা, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন