ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:25 PM

news image

৭১ বাংলা টেলিভিশনের কচুয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাজীব সরকারের বাবা জগদীশ চন্দ্র সরকার ৭২ আর বেঁচে নেই।

১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দীর্ঘ তিন মাস মরণব্যাধি  ক্যান্সারের জনিত রোগে আক্রান্ত হয়ে ৪৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ২ ফেব্রুয়ারি তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

অবশেষে সকলকে কাঁদিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে  তার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন।

জগদীশ সরকার জীবনে একজন স্বচ্ছ ব্যক্তি হিসেবে গ্রামের মানুষের মাঝে পরিচিত ছিলেন, ছোটকাল থেকেই তিনি সনাতনী সকল ধরনের ধর্মীয় উৎসব পারবনে অংশগ্রহণ করে থাকতেন। তাছাড়া গ্রামের সাধারণ মানুষের সাথে সব সময় হাসিখুশি থেকে নিজেকে খুশি রাখার চেষ্টা করতেন। কর্মজীবনে তিনি সফলতার সাথে নিজেকে গড়ে তুলেছেন। ছোটকাল থেকে বাবার হাত ধরে কাটের ব্যবসার সাথে জড়িত হয়ে তার বাবা সুরেশ সরকারের সাথে ব্যবসাস সুবাদে নোয়াখালী, নারায়ণগঞ্জ, দাউদকান্দি সহ অসংখ্য স্থানে ব্যবসাস সুবাদে অনেক মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়। তার

মৃত্যুতে যেন সুখের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়, শোক প্রকাশ করেছে সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘ, শ্রী শ্রী মা মনসা বাড়ি যুব সংঘ, জয়নগর রাধা কৃষ্ণ মন্দির কমিটি ও কচুয়া সাংবাদিক সুশীল সমাজ সহ সামাজিক সংগঠনের অনেক। এদিকে বায়েক সার্বজনীন মহাশ্মশানে বৃহস্পতিবার রাতেই শেষকৃত সমাপ্ত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন