ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

সাংবাদিক আসলাম হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

#

মতিন গাজী (যশোর)

১৬ জানুয়ারি, ২০২৬,  2:43 AM

news image

নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আসলাম হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত সকল সাংবাদিকের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাগরিবের পর নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন উপদেষ্টা এস এম ফারুক আহমেদ ও দৈনিক প্রভাতফেরীর নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ। সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা এস এম আবিদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোজাফ্ফার আহমেদ, সহ-সভাপতি খায়রুল বাশার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য আলাউদ্দিন খান হীরা, রবিউল ইসলাম বিশ্বাস, আনিসুর রহমান ফারাজী, তাওহীদ হাসান উসামা, রাজা রাব্বি, মতিন গাজী আশরাফ আলম লিপু রনজিৎ মল্লিকসহ অনান্যরা।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অভয়নগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হাসিবুর রহমান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন