ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ভোলার দৌলতখানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক বসতবাড়ি চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলার অনুমোদন সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন: এম এ জাফর মৌলভীবাজারের কুলাউড়ায় ইউএনও'র দায়িত্বে সানজিদা আক্তার শ্রীমঙ্গল লোকালয় থেকে 'হেলে সাপ' উদ্ধার বড়লেখায় ব্রাকের উদ্যোগে ২৫০ জন কিশোরীকে হাতে কলমে প্রশিক্ষন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন

সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন: এম এ জাফর

#

শাফায়েত হোসেন (স্টাফ রিপোর্টার)

০৭ মে, ২০২৬,  11:16 PM

news image

ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এম এ জাফর বলেন, স্বাধীনতার পর থেকে দেশের বহু সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। সন্ত্রাসী হামলায় নিহত বহু সাংবাদিকের বিচার আজও সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং জাতির জন্য লজ্জাজনক।

তিনি বলেন, জনস্বার্থে কাজ করা সাংবাদিকদেরও নিরাপত্তা, অধিকার ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক, সত্যের কলমযোদ্ধা। তাদের লেখনী সমাজের অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে। অথচ সেই সাংবাদিকরাই বারবার হামলা, নির্যাতন ও হুমকির শিকার হচ্ছেন।

এম এ জাফর আরও বলেন, সাংবাদিক সমাজ আজ ঐক্যবদ্ধ। দেশের সকল সাংবাদিক একত্রিত হয়ে ১৪ দফা দাবি আদায়ে কাজ করবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতনের শিকার না হন।

সমাবেশে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ের মফস্বল সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুরের স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ, এশিয়ান টিভির সিনিয়র সাংবাদিক সোহেল ও আলতাব, সময়ের নির্বাহী সম্পাদক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক সাফায়েত হোসেন।

সাংবাদিক সাফায়েত হোসেন বলেন, “আমরা সবাই একদিন না একদিন মৃত্যুবরণ করবো। কিন্তু দেশ, সত্য ও ন্যায়ের জন্য কলমযোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে মৃত্যু হলেও তাতে কোনো আক্ষেপ নেই। আগে আমাদের প্রকৃত সাংবাদিককে চিনতে হবে। মৃত্যুর ভয় করলে সত্যের পথে চলা যায় না। আমি সব সময় প্রস্তুত—ভয় দেখিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না।

আপনি এ দেশের যত বড় সন্ত্রাসীই হন না কেন, সত্যের কলমের কাছে আপনি কিছুই নন। কারণ আমি এ দেশের একজন নাগরিক, একজন কলমযোদ্ধা। আমার দিকে তাকিয়ে আছে কোটি কোটি বাঙালি। সাংবাদিকদের প্রতি দেশের মানুষের বিশ্বাস, আস্থা ও মর্যাদা রয়েছে। সেই বিশ্বাস রক্ষা করে সত্য ও ন্যায়ের লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।