ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী মৌলভীবাজারে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সরকার বাঁকা পথে এসেছে আমরা রাজপথে আন্দোলনে যাচ্ছি

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৯ জুন, ২০২৬,  4:22 AM

news image

সরকারের ব্যাপক সফলতা বিরোধিতার জন্য বিরোধিতা নাকি বিরোধী দলের জন্য বিরোধিতা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, সরকার বাকা পথ দিয়ে ক্ষমতায় এসেছে আমরা সরকারকে বলে দিয়েছি ১০ বিভাগীয় সভা করে সরকাররে পদত্যাগের আন্দোলন করবো। 

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে বড়লেখা সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার (২৮ জুন) বিকেলে বড়লেখা উপজেলা ১১ দলীয় জোটে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

​এর আগে বিকেলে বড়লেখায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রথমে বড়লেখা বাজার  জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বড়লেখা জামে মসজিদ চত্বরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে ভারতের সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ সময় পুরো মসজিদ চত্বর এলাকা ‘দিল্লী না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘গোলামী না আজাদী—আজাদী, আজাদী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।​পরে বিকেল ৫ টায় বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটোয়ারী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ১১ দলের জোটের ভূমিকা, গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ওপর বিস্তারিত দিক-নির্দেশনা দেন।

​অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, "ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই নির্মম ও জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর সাথে জড়িত দায়ীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।"

​বড়লেখা উপজেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত হত্যা বন্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  বড়লেখা উপজেলা জামায়াতের আমির মাও এমাদুল ইসলাম মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক তামিম আহমদ খেলাফত মজলিস নেতা এম এম আতিকুর রহমান  ছাড়া ও জামায়াতের এনসিপির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। 

এদিকে বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির পলাশ যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন ও সেচছাসেবক দলের আহবান রায়হান মোঃ মুজিব সদস্য সচিব আব্দুল মালিকের নেতৃত্বে এনসিপির মুখ্য সম্বনয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জবাব দিতে শত শত নেতাকর্মীদের নিয়ে জড়ো হন।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন