ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

সরকারের নির্দেশেই জাপার সমাবেশে হামলা করেছে পুলিশ

#

নিশাত শাহরিয়ার

১১ অক্টোবর, ২০২৫,  7:43 PM

news image

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি আহুত কর্মী সমাবেশে হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সন্মেলনে বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

সাংবাদিক সন্মেলনে মহাসচিব ব্যারিষ্টার শামীম হাসান পাটোয়ারী বলেন, আমরা একটি পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশের ডাক দিয়েছিলাম। এ ব্যাপারে আমরা পুলিশকে মৌখিক এবং লিখিতভাবে অবহিত করি। তাছাড়া সাধারনত একটি পার্টির অফিসের সামনে সমাবেশ সব দলই করে থাকে। আমাদের এই সমাবেশ ছিলো সম্পূর্ন শান্তিপূর্ন। কিন্তু দুঃখের বিষয় এই যে পুলিশ সম্পূর্ন বিনা উস্কানিতে আমাদের দুর দুরান্ত থেকে আগত কর্মী বাহিনীর উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং জল কামন দিয়ে গরম পানি নিক্ষেপ করে। এতে করে আমাদের অনেক নেতা কর্মী আহত হয় এবং এই পরিস্থিতিতে পদদলিত হয়ে হতাহতের আশঙ্কা দেখে দিয়েছিলো। আমরা এটা মনে করি যে পুলিশ বাহিনী সরকারের নির্দেশেই আমাদের উপর এই আচরন করেছে। এতে করে আমরা সরকারের মধ্যে একটি নব্য ফ্যাসিবাদের রূপ দেখতে পাচ্ছি। আমরা এটা খুব ভালো ভাবে বুঝতে পারছি যে সারা দেশে জাতীয় পার্টির নব জাগরন দেখে সরকার অথবা অন্য বিশেষ কোন ঈর্ষান্বিত হয়ে জাতীয় পার্টির উৃপর দমন নীতি চালিয়ে যেতে চাচ্ছে। আমরা এর সুষ্ঠ তদন্ত আশা করি।   

সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, ইকবাল হোসেন তাপস, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলাল। কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, তরুন পার্টির সদস্য সচিব জিয়াউর রহমান, মটর শ্রমিক পার্টির আহবায়ক মেহেদী হাসান শিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন