ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রশাসনের সতর্কতা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১২ মার্চ, ২০২৬,  10:29 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ই মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা থেকে হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে বসানো বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী এনা, হানিফ, শ্যামলী ও বিশাল পরিবহনের বাস কাউন্টারগুলোকে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ভাসমান সিএনজি অটোরিকশাগুলোকে যত্রতত্র দাঁড়াতে নিষেধ করা হয় এবং যানজট নিরসনে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন,"শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বজায় রাখতে যত্রতত্র যানবাহন পার্কিং থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।"

এ সময় ইউএনও শহরের বিভিন্ন বাস কাউন্টার ও স্টপেজ পরিদর্শন করেন। একসঙ্গে একাধিক বাস পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে কাউন্টার সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়ম মেনে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন,শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেনসহ ট্রাফিক বিভাগ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সদস্যরা। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে,শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন