ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গলে নিশ্চিত মৃত্যুর কবল থেকে রক্ষা পেল লজ্জাবতী বানর

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৯ মে, ২০২৬,  9:58 AM

news image

মৌলভীবাজারের ​শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের আমরইলছড়া চা বাগানে কুকুরদের আক্রমণ থেকে এক লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭শে মে) রাত ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় বানরটিকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে বিবরণে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আমরইলছড়া চা বাগানে একটি গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি লজ্জাবতী বানর মাটিতে পড়ে যায়। এ সময় আশেপাশের দুই-তিনটি কুকুর বানরটিকে ঘিরে ফেলে আক্রমণের চেষ্টা চালায়।

​ঠিক সেই মুহূর্তে প্রদীপ দাশ নামে এক ব্যক্তি কাজ শেষে বাড়ি ফেরার পথে কুকুরগুলোর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছান। তিনি তৎক্ষণাৎ নিজের পরনের গামছা দিয়ে মুড়িয়ে বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে আসেন। পরে বিষয়টি তিনি আপন দাশ নামের এক ব্যক্তিকে অবহিত করেন।

​আপন দাশ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে স্থানীয় সচেতন মহলে সাড়া পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বানরটিকে পর্যবেক্ষণ করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

​পরবর্তীতে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী প্রেমী প্রদীপ দাশের এই মানবিক উদারতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। এর পাশাপাশি সকলের বন্য প্রাণী রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন