ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

শাহ আমানত বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

১১ জানুয়ারি, ২০২৬,  10:58 PM

news image

রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই তানভীরুল হক চৌধুরী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সকাল ১১:৩০ ঘটিকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম থেকে মোঃ আব্বাস উদ্দিনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী একজন এ.কে ৪৭ উদ্ধার সংক্রান্ত মামলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত ও রাঙ্গুনিয়া থানার মোঃ মোহরম হত্যা মামলা সহ ৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাত (UAE) তে আত্মগোপনে ছিলেন।

পূর্ব তদন্তে জানা যায়, আসামীর হেফাজত থেকে একটি এ.কে ৪৭ অটোমেটিক ভারী আগ্নেয়াস্ত্র , ১০৫ রাউন্ড গুলি, ১০টি চার্জার ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল। আদালতের বিচার শেষে আসামীকে সাজা প্রদান ও গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন