ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

শার্শায় বিএনপি'র মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী গণসংযোগ

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

১০ নভেম্বর, ২০২৫,  6:37 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক ও পথসভা করেছেন যশোর ৮৫-১, শার্শা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),র মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

সোমবার বিকালে ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপি ও শার্শা উপজেলা বাসীর আয়োজনে বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বালুন্ডা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পুটখালি ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা যুব দলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।

আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বেনাপোল পৌর  বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন