ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শাপলা প্রতীক চেয়ে ইসিতে আরও এক দলের আবেদন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  7:52 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক চেয়ে শুরু থেকেই দেনদরবার করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ইসির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পায়নি দলটি। এখনও দফায় দফায় ইসিকে চিঠি দিয়ে যাচ্ছে এনসিপি। এই আলোচনার মধ্যেই এবার শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে আরেকটি দল।

সোমবার (১৩ অক্টোবর) শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে। যদি সরকার ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়, তবে এই প্রতীকের প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

আবেদনে আরও বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। 


logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন