ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ পীরগঞ্জে বিদ্যালয়ের বিশ্রামাগারে সিসি ক্যামেরা, গোপনীয়তা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালপুরের ধোপাকান্দিতে জলাবদ্ধতায় ২০০-২৫০ বিঘা ফসলি জমি অনাবাদি নগদা শিমলায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টা ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ১ বটিয়াঘাটায় সুরখালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন যে কারনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু

শহীদ উদ্দিন চৌধুরীর সাথে পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দের সাক্ষাৎ

#

মো: ইমাম হোসেন

১০ জুলাই, ২০২৬,  9:19 PM

news image

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাৎ করেছেন পদ বঞ্চিত যুবদলের নেতারা। 

বৃহস্পতিবার (৯জুলাই) রাত ১১ টায় বিএনপির যুগ্ম মহাসচিবের ধানমন্ডির বাসায় সাক্ষাত করেন যুবদল নেতৃবৃন্দ।

সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত যুব নেতাদের বাদ দিয়ে ব্যাপক অনিয়ম, পদ বাণিজ্য, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের বিষয়ে অবহিত করা হয় দলের এই শীর্ষ নেতাকে। 

যুবদল নেতৃবৃন্দ বলেন, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি যুবদল কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরী সভায় সভাপতি ও সম্পাদক মহোদয়ের মধ্যে বিতর্কিতদের কমিটিতে অন্তর্ভুক্তির দায় নিয়ে দু'জনের মধ্যে ব্যাপক তর্কাতর্কী ও তুই তোকারী পর্যায়ের বাকবিতণ্ডা সংঘটিত হয়।তারা দু'জনে অন্তত ৪ জন বিতর্কিত সদ্য পদায়িত ব্যক্তির নাম উল্লেখ করেন যারা আন্দোলন সংগ্রামে নিস্ক্রিয় ছিল।

চাঁদাবাজখ্যাত সহসভাপতি ফিরোজ আবদুল্লাহ যাকে নিয়ে খোদ সভাপতি প্রশ্ন তুললে তর্কাতর্কির সুত্রপাত হয়। এই সময় সাধারণ সম্পাদকও সভাপতির অনৈতিক সুপারিশে পদ পাওয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সামসুজ্জোহা সুমন ও মনিরুল ইসলাম সোহাগের নাম উল্লেখ করে তাদের দায় সভাপতির উপর চাপালে সভাস্থলে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি হলে জরুরি সভাটি বাতিল হয়ে যায়।

কমিটির আরো যারা বিতর্কিত, অযোগ্য ও অনৈতিক পন্থা অবলম্বন করে পদায়িত হয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে তাদের নাম পদবি উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশ করার জন্য যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিনীত আহ্বান জানান যুবদল নেতৃবৃন্দ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাথে সাক্ষাতে দ্রুত সময়ের মধ্যে একটি তদন্তের মাধ্যমে অনৈতিক পন্থা অবলম্বন করে পদ পাওয়া বিতর্কিতদের বাদ দিয়ে দলের দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্তিকরনের ব্যবস্থা নিতে বিনীত অনুরোধ জানান।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তাদের বক্তব্য শুনে পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করে বলেন, বিএনপি'র হাইকমান্ড এ বিষয়ে অবগত আছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান হবে বলে তিনি পদ বন্চিত যুবদল নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। 

বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সাবেক সহসাধারণ সম্পাদক মেজবাউল আলম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহীন আকন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান শাহীন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আনোয়ার জাহিদ সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মাসুদ সরকার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সুমন চৌধুরী সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, গোলাম আজম সৈকত সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবুর খান সাগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মিরাজ আজিম সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,রবিউল হাসান আরিফ, সহক্রীড়া সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খন্দকার আমিনুল হক কাকন সাবেক বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক দশর্ন বিভাগ জবি,নজরুল ইসলাম নাহিদ সাবেক সভাপতি ছাত্রদল ঢাবি।

উপস্থিত ছিলেন ফরিদ খান সাবেক সহসভাপতি ঢাবি শাখা, মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শরিফ আল ফরহাদ দীপু, সাবেক সহসভাপতি ঢাবি শাখা, ফজলুল হক নিরব সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রাকিবুল ইসলাম রোকন সাবেক যুব সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জাহাঙ্গীর আলম সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ইয়াকুব রাজু সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শফিউল আজম সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বিশ্বজিৎ ভদ্র সাবেক সহসভাপতি ছাত্রদল ঢাবি শাখা, এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মাহমুদ খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল মহানগর উত্তর, দুলাল মাতব্বর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল পূর্ব, খসরু আহমেদ হিরন সাবেক সিনিয়র সহসভাপতি ছাত্রদল জহু হল শাখা ঢাবি, সেলিম রেজা সাবেক ছাত্রনেতা, মাসুদ রানা সাবেক ছাত্রনেতা, মানিক হোসেন সাবেক ছাত্রনেতা মহানগর পশ্চিম, এমদাদুল হক পারভেজ সাবেক জবি, ইমদাদুল হক সাবেক ছাত্রনেতা জবি, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম হিরন, নজরুল ইসলাম সাবেক ছাত্রনেতা জবি, মহিউদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা মহিবুল্লাহ জয়, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, কবির আহমেদ সাবেক ছাত্রনেতা ঢাবি।সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশাসহ  হাসান জাহিদ হিরন প্রমুখ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার  জন্য বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌঁধুরীর প্রতি অনুরোধ জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন