ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শনিবার কচুয়ায় সমাবেশে আসছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২১ নভেম্বর, ২০২৫,  9:34 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুর ২টায় স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

উপজেলা বিএনপি’র সভাপতি মো: খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি ইশরাক হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ মিয়াজী।

উক্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদান করতে আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন