ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী

লোহাগাড়ায় গরুর গুঁতোয় স্কুলছাত্রীর মৃত্যু

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

১২ মার্চ, ২০২৬,  10:19 PM

news image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে হাটে আনা একটি গরুর শিংয়ের গুঁতোয় সারাবন তহুরা (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া বাজারের এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বেপরোয়া গরুর এই আক্রমণে কামাল হোসেন (৪১) নামের আরও একজন পথচারী আহত হয়েছেন।

নিহত স্কুলছাত্রী সারাবন তহুরা আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার বাসিন্দা এবং সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। সে স্থানীয় পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

অন্যদিকে, এই ঘটনায় আহত কামাল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ায় বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত বিবরণে স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের রোববার ও বুধবার পদুয়ায় নিয়মিত গরুর হাট বসে। ঘটনার দিন দুপুরে জসিম উদ্দিন নামের এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাক থেকে গরু নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি গরু চরম উত্তেজিত হয়ে পড়ে এবং বাজার এলাকায় বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করে। ঠিক সেই মুহূর্তে স্কুলছাত্রী সারাবন তহুরা গরুর সামনে পড়ে গেলে গরুটি তাকে শিং দিয়ে সজোরে গুঁতো দেয়। এতে সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত সারাবন তহুরাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোয়ারা সাদিয়া তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ সম্পর্কে ডা. কিশোয়ারা সাদিয়া জানান, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

পুরো ঘটনার বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আব্দুল জলিল নিশ্চিত করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন