ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

লালপুরে অবৈধ আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৩ জানুয়ারি, ২০২৬,  7:54 PM

news image

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার আব্দুলপুর ও নাগদাহ গ্রামে পরিচালিত অভিযানে মৃত রফিকুল ইসলামের ছেলে জামাল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় জামাল হোসেনের আখ মাড়াই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় একটি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে ৩০ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি, ভারত থেকে আমদানীকৃত গোখাদ্য এবং আখ মাড়াইয়ের কল-কাসারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেন জানান, জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (কৃষি) আশরাফ হোসেন, জিএম (প্রশাসন) আনিসুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন