ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লালপুরের চরাঞ্চলে নদীপথে নাটোরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টহল

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

৩১ অক্টোবর, ২০২৫,  1:57 AM

news image

নাটোর জেলার লালপুর থানাধীন পদ্মা নদীর চরাঞ্চলে বুধবার সকালে বিশেষ টহল পরিচালনা করেছে জেলা পুলিশ। এই টহলের নেতৃত্ব দেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সম্প্রতি রাজশাহীর বাঘা ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী চরাঞ্চলে গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ টহল পরিচালনা করা হয়।

পুলিশ সুপারের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ টহলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা গোয়েন্দা শাখার ওসি।

পদ্মা নদীর নৌপথে এই টহল কার্যক্রমের পাশাপাশি লালপুর থানা পুলিশ পাবনা ও কুষ্টিয়ার সাথে সীমান্তবর্তী চরাঞ্চলগুলোতেও নজরদারি বৃদ্ধি করেছে।

নিরাপত্তা জোরদারের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। জেলা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী চরাঞ্চলে শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন