ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

#

আমজাদ হোসেন (লাকসাম)

১৬ মার্চ, ২০২৬,  3:54 AM

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং এতিম শিশুদের সম্মানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

শুক্রবার (১৩ মার্চ) লাকসাম প্রেস ক্লাব এর ছাদে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।

তিনি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। 

অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষের উপসও্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সামিরা আজিম দোলা, আলহাজ মজির আহমেদ, নুরুল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, আব্দুর রহমান বাদল, রাপসান ইসলাম, মনির আহমেদ, বেলাল রহমান মজুমদার, মোশাররফ হোসেন মশু প্রমুখ। জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিম, জয়নাল আবেদীন পাটোয়ারী ও মাওলানা শহিদ উল্লাহ প্রমুখ।

ঐতিহ্যবাহি লাকসাম প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুস, এম. এস দোহা, মুজিবুর রহমান দুলাল, আরিফুর রহমান স্বপন, ফারুক আল শারাহ, রফিকুল ইসলাম শান্ত, মিজানুর রশিদ, চন্দন সাহা, মোজাম্মেল হক আলম, মাসুদ পারভেজ রনি, শাহ নূরুল আলম, হামিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, জি. এম. এস রুবেল, আব্দুল মালেক হিরন, দেলোয়ার হোসেন মনির, জিল্লুর রহমান, আহসান উল্লাহ, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম, আনোয়ারুল আজীম, কোহিনূর প্রীতি এবং শারমিন সুলতানা প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন