ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

#

আমজাদ হোসেন (লাকসাম)

০৫ ডিসেম্বর, ২০২৫,  9:20 PM

news image

লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় লাকসাম প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। লাকসামের সাংবাদিকরা দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার সত্য তুলে ধরে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আগামী দিনেও পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতার সাথে কাজ করে যাবেন—এমনটাই প্রত্যাশা।”

সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস বলেন,  “লাকসাম প্রেসক্লাব প্রতিষ্ঠার পর চার দশক পার হলেও সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব ধরে রাখতে চাই।”

প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল বলেন, “লাকসাম প্রেসক্লাবের যাত্রা ছিল সংগ্রামের। আজকের এই শক্ত অবস্থান গড়ে উঠেছে প্রবীণ সাংবাদিকদের শ্রম ও নতুনদের উৎসাহে।”

উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট এম এস দোহা বলেন, “বর্তমানে যে সব খবর মূলধারার মিডিয়া তুলে ধরতে পারছে না, তা সোশ্যাল মিডিয়া তুলে ধরছে। নতুন মিডিয়া গণমাধ্যমকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে—এ বাস্তবতা মেনে নিয়ে সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে।”

সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, আমরা সিনিয়রদের পরামর্শ নিয়ে সংগঠন এগিয়ে নিবো এবং প্রেসক্লাবককে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলবো।

সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা,

লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক হামিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল এবং ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সাংবাদিক খলিলুর রহমান, জামাল উদ্দিন স্বপন, মনির হোসেন, নাজমুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন, আজিম উল্যাহ হানিফ প্রমুখ।

এছাড়া লাকসাম সাংস্কৃতিক জোটের নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, রাকিব হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে কেক কাটা হয় এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন