ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

#

ফজলুল করিম রিয়াজ (রায়পুর প্রতিনিধি)

২৩ অক্টোবর, ২০২৫,  10:53 AM

news image

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের চর কাছিয়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আজিজ বাড়িতে ছিলেন না।

অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন। এতে আমিনুল আজিজকে প্রধান আসামি করা হয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে, আর অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরে অবস্থিত দক্ষিণ চরবংশী এলাকা দীর্ঘদিন ধরে ভূমি দখল ও বালু উত্তোলন নিয়ে উত্তেজনাপূর্ণ। আজিজের বিরুদ্ধেও সেখানে বহু একর জমি দখলের অভিযোগ আছে।

এ বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ বলেন, “একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ইচ্ছাকৃতভাবে আমার ঘরে অস্ত্র রেখে দিয়েছে।” এরপর তিনি ফোন সংযোগ কেটে দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন