ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লক্ষীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার ভূঁইয়া

#

ফজলুল করিম রিয়াজ (রায়পুর প্রতিনিধি)

২৫ ডিসেম্বর, ২০২৫,  2:23 AM

news image

লক্ষীপুর-২ (রায়পুর ‌ও সদর) আংশিক আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা আবুল বাশার ভুঁইয়া। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয়েছে আলোচনা ও আগ্রহ।

আবুল বাশার ভুঁইয়ার শিক্ষাগত যোগ্যতা উল্লেখযোগ্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি সরকারি আলিয়া মাদ্রাসা, ঢাকা থেকে ফাযিল, সেন্ট্রাল ল কলেজ, ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তাঁর দাখিল ও আলিম সম্পন্ন হয়েছে রায়পুর কামিল মাদ্রাসা থেকে।

তার স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামে। তিনি পশ্চিম চরপাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মণির উদ্দিন ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

সাংগঠনিকভাবে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গণঅধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মনোনয়ন প্রসঙ্গে আবুল বাশার ভুঁইয়া বলেন,“ আমি আপনাদের সন্তান। আমাকে একবার সুযোগ করে দিন। মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তরুণ ছাত্র, যুব ও শ্রমজীবী জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ লক্ষীপুর গড়তে চাই।”

তিনি আরও বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, ইপিজেড ও সুগার মিল চালুর উদ্যোগ গ্রহণ তার প্রধান অগ্রাধিকার। পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি কল্যাণরাষ্ট্র গঠনে তিনি ভূমিকা রাখতে চান।

তিনি লক্ষীপুর-২ আসনের ভোটারদের উদ্দেশে বলেন,“ট্রাক মার্কায় পবিত্র ও মূল্যবান ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দিলে আমি জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আপনার সন্তান আপনার পাশে উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে রায় দিন একটি আধুনিক ও সমৃদ্ধ লক্ষ্মীপুর তারুণ্যের জয়গানে বদলে যাবে জনপদ নতুন ধারার রাজনীতি ও জনকল্যাণ মৌলিক অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ সেবার সুযোগ দিন আবুল বাশার ভুঁইয়াকে

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন