ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাজশাহী সদরে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু

#

এজাজ মাহমুদ মুজাহিদ (রাজশাহী)

০৪ নভেম্বর, ২০২৫,  3:51 AM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকায় রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক রাজশাহী সিটি মেয়র ও বিএনপির সিনিয়র নেতা মিজানুর রহমান মিনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। তারা জানান, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি আগামী নির্বাচনে অংশ নিচ্ছে।”

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মিজানুর রহমান মিনুকে রাজশাহী-২ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, রাজশাহীতে মিনুর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দলের বিজয় নিশ্চিত করবে।

উল্লেখ্য, মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং রাজশাহী মহানগর বিএনপির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন