ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল

#

নিশাত শাহরিয়ার

২২ অক্টোবর, ২০২৫,  1:28 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী পরিবারের পাশে সব সময়ই আছে এবং থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রনেতা বিপ্লব মিত্র। দৈনিক সকালের সময়কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে শত সহস্র অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা, হয়রানির শিকার হয়েও রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। 

বিপ্লব মিত্র বলেন, ছাত্রদল শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আস্থায় পাড়ি দিতে চায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আগামী দিনগুলো। 

ছাত্রদল যেকোনো আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত উল্লেখ করে ছাত্রনেতা বিপ্লব জানান, জুলাই গণঅভ্যুত্থানে  সরকারের বিরুদ্ধে আপামর জনতার গড়ে তোলা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কখনো কখনো মৃত্যু অবধারিত জেনেও অধিকার আদায়ের সংগ্রামে রাজপথের আন্দোলনে পিছপা হয়নি সংগঠনটির নেতাকর্মীরা।

আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের কেন্দ্রীয় এবং মহানগরের দায়িত্বশীল নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান এই ছাত্রনেতা। ছাত্র রাজনীতির পাশাপাশি মানবিক কাজগুলোও করছে সংগঠনটি। একটি স্বচ্ছ সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিএনপি'র দেয়া ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে একনিষ্ঠ ভূমিকা পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

পরিচ্ছন্ন রাজনীতি এবং মেধাবী নেতৃত্বই পারে সময়ের সাথে সঙ্গতিপূর্ণ রাজনীতিকে আরো এগিয়ে নিতে, আরো বেশি ফলপ্রসু করতে- এমনটাই জানান ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের এই ছাত্রনেতা। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে ছাত্রদল মনোনীত প্রার্থীর পক্ষে ভ্যানগার্ড হিসেবে মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রনেতা বিপ্লব মিত্র।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন