ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাজনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সংঘর্ষ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ মার্চ, ২০২৬,  10:24 PM

news image

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শালন ও তারাপাশা এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে।

এ সময় হাসপাতালের ভেতরে চেয়ার ছুড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকেলে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উপজেলার শালন ও তারাপাশা এলাকার কিছু লোক রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় দুই পক্ষের লোকজনের মুখোমুখি দেখা হলে পূর্ব বিরোধের জেরে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষকে একে অপরের দিকে হাসপাতালের চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। এছাড়া একে অপরকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় হাসপাতালে উপস্থিত অন্যান্য লোকজন ও স্টাফরা এগিয়ে এসে মারামারি থামানোর চেষ্টা করেন। 

হাসপাতালের ভেতরে আকস্মিক এই মারামারির ঘটনায় চিকিৎসাধীন সাধারণ রোগী ও তাদের সাথে থাকা স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর উপস্থিতিদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরিবেশ শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন