ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়া ও উসমান হাদীর জন্য দোয়ার আয়োজন

#

নিশাত শাহরিয়ার

২০ ডিসেম্বর, ২০২৫,  1:28 AM

news image

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির অকাল মৃত্যুতে মহান আল্লাহ পাকের দরবারে  তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপি'র ২৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা ২৭ নং ওয়ার্ডের গাছ মাঠ মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শরিফ উসমান হাদীসহ স্থানীয় মুরুব্বীদের শারীরিক সুস্থতা কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়ার আয়োজন করা হয়। 

শেরেবাংলা থানা ২৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ইমামের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অত্র এলাকার সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ন আহবায়ক মো: শাহজাহান শিকদার, শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফয়সাল আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন