ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাজধানীর ভাটারায় চাঁদা না দেয়ায় ভাঙ্গারী ব্যবসায়ীকে হত্যার হুমকি, আতঙ্কে গোটা পরিবার

#

নিশাত শাহরিয়ার

২৫ জুলাই, ২০২৬,  1:33 AM

news image

এককালীন ৫০ লাখ টাকা এবং প্রতি মাসে ৩ লাখ টাকা করে চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়েছে রাজধানীর ভাটারা থানা এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীকে। এমন হুমকি পাওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গোটা পরিবার। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৬ জুলাই রাজধানীর ভাটারা থানার নয়ানগরে অবস্থিত রুবেল এন্টারপ্রাইজের মালিক ভাঙ্গারী ব্যবসায়ী মো: হেলাল মিয়ার কাছে একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে এককালীন ৫০ লাখ টাকা এবং প্রতি মাসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয় হেলাল মিয়াকে। এমন লোমহর্ষক ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার কারনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আতঙ্কে দিন কাটছে হেলাল মিয়া ও তার পরিবারের। 

হেলাল মিয়ার স্ত্রী আফরোজা বেগম জানান, গত ১৬ জুলাই মোটা অংকের টাকা চাঁদা দাবী করে হুমকি দেয়ার পর ১৯ জুলাই রাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দূর্বত্তরা। প্রতিষ্ঠানের মালামালের ব্যাপক ক্ষতি করা হয় বলে জানান আফরোজা বেগম।

তিনি আরো বলেন, দূর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাংচুর করে এবং নগদ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। কোন প্রমাণ যাতে কোনভাবেই না থাকে সেজন্য আগেই বাইরে এবং ভেতরে থাকা মোট ৬টি সিসি ক্যামেরা ভাংচুর করে অকেজো করে দেয়া হয়। 

এ ঘটনায় জীবনের নিরাপত্তা রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান হেলাল মিয়ার স্ত্রী আফরোজা বেগম। এমন বাস্তবতায় নির্বিঘ্নে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা চেয়ে প্রশাসন ও বর্তমান জনবান্ধব সরকারের কাছে সহযোগীতা চেয়েছে প্রাণনাশের হুমকির শিকার হেলাল মিয়া ও তার পরিবার। 

এদিকে, এ ঘটনার পর থেকে অত্র এলাকায় স্বাভাবিক চলাফেরায় ভীতি কাজ করছে বলে জানায় ঐ এলাকার সাধারন মানুষ ও ব্যবসায়ীরা। অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের দাবী জানান তারা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন