ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রাজধানীতে বিশেষ অভিযানে ১২শ লিটার জ্বালানী তেল জব্দ, আটক ৭

#

নিশাত শাহরিয়ার

৩০ মার্চ, ২০২৬,  6:57 PM

news image

অবৈধ উপায়ে জ্বালানী তেল মজুদের সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ১২শ লিটার জ্বালানী তেলসহ সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে শুরু হওয়া ভাটারা থানা পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে রাজধানীর কুড়িল, একশ ফিট রোড, ইউনাইটেড হাসপাতাল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধ উপায়ে জ্বালানী তেল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ভাটারা থানা, খিলক্ষেত থানা পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান, জ্বালানী তেল নিয়ে কোনরকম কারসাজির সুযোগ দেয়া হবে না। এমন অভিযান নিয়মিত চলবে বলে  জানান প্রশাসনের কর্মকর্তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন