ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

যশোরের অভয়নগরে পানের বাম্পার ফলন, দাম কম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

#

মতিন গাজী (যশোর)

০২ অক্টোবর, ২০২৫,  1:50 PM

news image

যশোরের অভয়নগরে এ বছর পানের বাম্পার ফলন হলেও আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পান চাষিরা। উপজেলার বিভিন্ন গ্রামে পানের বরজ বেড়েই চলেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে।

চাষিরা জানাচ্ছেন, অভয়নগরের পান সুস্বাদু হওয়ায় এর আলাদা খ্যাতি রয়েছে। তবে চলতি মৌসুমে পানের ভালো ফলনের পাশাপাশি সুপারির দাম বেড়ে যাওয়ায় বাজারে পান তেমন দাম পাচ্ছে না। দীর্ঘদিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানি বন্ধ থাকার পর ফের চালু হলেও হারানো বাজার পুরোপুরি ফিরে আসেনি। ফলে দাম কমে গেছে।

পানচাষের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। লাভজনক হওয়ায় প্রতিবছর আবাদ বাড়ছে। পতিত জমি ও ফসলি জমিতেও চাষ হচ্ছে পান। কিন্তু বর্তমানে এ খাতের উন্নয়নে কোনো সরকারি প্রকল্প না থাকায় চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫০৫ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। পান লাভজনক ফসল হলেও এখনো পানচাষ বিষয়ক কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। তবে ভবিষ্যতে প্রকল্প অন্তর্ভুক্ত হলে চাষিরা আরও বেশি লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন