ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় সাবেক নৌকা প্রার্থী

#

শোয়েব হোসেন

৩১ অক্টোবর, ২০২৫,  2:02 AM

news image

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার সুনামগঞ্জে কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। কোরবান নগর ইউনিয়ন পরিষদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. শামছু উদ্দিন এবার হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান বা বিদেশে পাড়ি জমান। কেউ কেউ ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিও হন। এ পরিস্থিতিতে দীর্ঘদিন নীরব থাকা আওয়ামী নেতাদের মধ্যে শামছু উদ্দিনই প্রথম প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে নেমেছেন।

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে তিনি একটি বই লাইব্রেরির এজেন্ট হিসেবে কাজ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নিজের পরিচিতি পুনরুদ্ধারের কৌশল হিসেবেই তিনি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান মিঞা বলেন, “আমি শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত। কে কোন দলের তা আমার বিষয় নয়। সকল অভিভাবক আমার কাছে সমান। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রিজাইডিং অফিসার।”

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, “কোনো রাজনৈতিক দলের নেতা স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করব।”

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. শামছু উদ্দিনের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন