ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারে সড়ক ও নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৭ অক্টোবর, ২০২৫,  11:28 AM

news image

বিগত বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার সময় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সড়ক ও নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় যানজট নিরসন, সিএনজি অটোরিক্সার ভাড়া নির্ধারণ পুনঃবিন্যাস করা, শহরের ব্যাটারি চালিত রিক্সা এবং সড়কে শৃঙ্খলা রক্ষা করে যান চলাচলের ওপর গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে মতামত প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইছরাইল হোসেন। সভায় সাংবাদিক, পেশাজীবি রাজনৈতিক ব্যক্তিত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীতি নির্ধারক, ছাত্র প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপি'র  সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি'র সদস্য সচিব এম এ রহিম রিপন, জেলা বিএনপি'র  আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী ইয়ামির আলী, জুলাই যোদ্ধা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক মতিন বকশ, শ্রমিক নেতা রফিকুল ইসলাম রসিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলানা জামিল আহমেদ আনছারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজি মঞ্জুর আহমেদ প্রমুখ।

সভায় আগামী ১ সপ্তাহের মধ্যে জেলা সদর  থেকে সবকটি উপজেলা সদরের সিএনজি ভাড়া নির্ধারনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মৌলভীবাজার পৌর বাস টার্মিনাল ও চাঁদনী ঘাটের বাইপাস সড়কের বর্তমান অবস্থা পরিদর্শন করে বাস টার্মিনাল চালুও চাঁদনী ঘাটের বাইপাস সড়কের প্রয়োজনীয় সংস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন