ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৌলভীবাজারে মডেল মসজিদের উদ্বোধন করলেন এমপি নাসের রহমান

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৮ জুলাই, ২০২৬,  3:36 AM

news image

ধর্মীয় শিক্ষা ও ইসলামী সংস্কৃতি প্রসারের লক্ষ্যে মৌলভীবাজারে জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

মঙ্গলবার (৭ই জুলাই) বিকেলে নবনির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এম. নাসের রহমান বলেন, "এই মডেল মসজিদটি কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি ইসলামী জ্ঞানচর্চা, সংস্কৃতি এবং সঠিক মূল্যবোধ প্রচারের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। সমাজ থেকে অন্ধত্ব ও কুসংস্কার দূর করে শান্তি প্রতিষ্ঠায় এই সাংস্কৃতিক কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।"

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দৃষ্টিনন্দন স্থাপত্যের এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন