ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মৌলভীবাজারে আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:37 PM

news image

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক রাসেল আহমদ (৩৩), রাজনগর উপজেলা ১ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক তোতা মিয়া (৬৫) ও একই উপজেলার একই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল বাছিদ (৫৫), শ্রীমঙ্গল শ্রমিক লীগের সদস্য মো. কাসেম আলী (৩৬), জুড়ী উপজেলা যুবলীগ ক্রীড়া সম্পাদক মো. রাবেল আহমদ (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। তিনি বলেন, গত ৯ দিনে এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মোট ৬২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন