ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মৃত শাশুড়িকে নিয়ে ভ্লগ করায় কটাক্ষের শিকার কনটেন্ট ক্রিয়েটর মহুয়া

#

নিশাত শাহরিয়ার

০৭ মার্চ, ২০২৬,  1:01 AM

news image

শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্য নিয়ে ভ্লগিং করে রীতিমত ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মহুয়া। নেটিজেনরা বলছেন, ‘কিছু টাকার জন্য নিজের বিবেক বিক্রি করেছেন’ এই কনটেন্ট ক্রিয়েটর।

মহুয়া দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করলেও সেখান থেকেই লাইফস্টাইল ভ্লগ তৈরি করে নেটিজেনদের কাছে জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যু হলে জরুরি ভিত্তিতে নিজ দেশ ভারতে ফেরেন। কিন্তু পরিবারের এই কঠিন সময়ও ক্যামেরা বন্ধ রাখেননি তিনি।

এ কনটেন্ট ক্রিয়েটরকে ভ্লগে বলতে শোনা যায়, আপনারা জানেন আমরা দেশে ফিরেছি, আমার শাশুড়ি মা মারা গেছে। সুন্দর সময় আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেই, আর এটা আমার পরিবারের খুব খারাপ সময়। ডেইলি ভ্লগার হিসেবে আমার কাছে মনে হয় আপনারা আমার বৃহত্তর পরিবার, এটি আপনাদের সঙ্গেও ভাগ করা প্রয়োজন।

তাকে আরও বলতে শোনা যায়, শুরুতে ভেবেছিলাম করব না। কিন্তু শাশুড়ির মৃত্যুর পর আমাদের বাড়ির গুরুজন এখন আমার বড় ভাসুর। বড় ভাসুড় ও জা এবং মেজ ভাসুর ও জা বললেন মায়ের চলে যাওয়ার ভিডিও করিস। মহুয়া এ সময় জানান, টাকা উপার্জন করা মূল উদ্দেশ্য নয়। এ জন্য ভিডিওর মনিটাইজেশন বন্ধ রাখবেন। মনিটাইজেশন বন্ধ করতে পারেন না, তাই এটি ফেসবুকে দেবেন না।

এদিকে মহুয়ার এই ভিডিওর মন্তব্যের ঘরে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজনরা। তারা নানা ধরনের কটাক্ষ ও সমালোচনা করছেন। অনেকেই বলছেন, এমন শোকাতুর পরিবেশে পরিবারের সদস্য হয়ে ক্যামেরা ধরা অসংবেদনশীলতার পরিচয়। তাদের মতে―ব্যক্তিগত শোক পর্দার আড়ালে রাখা উচিত ছিল। তবে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি এই কনটেন্ট ক্রিয়েটরকে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন