ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মহাখালীর রাজউক অফিসে যাতায়াতের রাস্তা দখল করে দোকান নির্মাণ

#

নিশাত শাহরিয়ার

২৬ সেপ্টেম্বর, ২০২৫,  3:26 PM

news image

দলীয় পরিচয়ে রাস্তার জায়গা দখল করে দোকান বসানোর অভিযোগ উঠেছে একটি জনপ্রিয় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাদের উপর। রাজধানীর মহাখালী রাজউক অফিসের প্রবেশ মুখের রাস্তার অধিকাংশ জায়গা দখল করে প্রায় ২০ টির মত দোকান নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারি এই অফিসে আসা-যাওয়ার রাস্তাটির বেশিরভাগ জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। বিষয়টি দৃষ্টিকটু হলেও ভয়ে কেউই মুখ খুলছে না। 

স্থানীয়দের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন।‌ তারা দখলদারদের কারো নাম বলছেন না, কে কত টাকা এসব দোকান থেকে চাঁদা তোলেন সেটাও বলছেন না স্থানীয়রা। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতা এসব দোকান নির্মাণের নেপথ্যে ভূমিকা পালন করছেন। তাদের মাধ্যমেই এসব দোকান পরিচালিত হয় বলে জানা যায়। 

বিষয়টি দলের জন্য অত্যন্ত লজ্জাকর বিবেচনা করে কয়েকজন ছাত্রনেতা জানান, ক্ষমতায় আসার আগেই ক্ষমতার স্বাদ গ্রহণ করছে সুবিধাবাদী রাজনৈতিক নেতাকর্মীরা। নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য দলকে প্রতিনিয়ত প্রশ্নবৃদ্ধ করছে তারা। দলীয় পরিচয়কে ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, ফুটপাতে আধিপত্য বিস্তারসহ এমন কোন কাজ নেই যে রাজনৈতিক সুবিধাবাদীরা করছে না- এমনটাই মনে করেন সচেতন রাজনৈতিক মহল। 

দেশের আনাচে-কানাচে বিভিন্ন জায়গায় দলের নাম ভাঙ্গিয়ে দলীয় পরিচয় ব্যবহার করে অনবরত অপকর্ম করে যাচ্ছে রাজনৈতিকভাবে সুবিধাবাদী কতিপয় নেতাকর্মী। এদের লাগাম টেনে ধরার চেষ্টা করা হলেও সব সময় তা সম্ভব হয়েও উঠছে না। দেশে সুস্থ রাজনীতির চর্চার ক্ষেত্রে  অপকর্ম পরিহার করা এখন সময়ের দাবি বলে মনে করেন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন