ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

#

আরমান হোসেন রাজিব (মোহাম্মদপুর প্রতিনিধি)

১৭ মার্চ, ২০২৬,  11:23 PM

news image

রাজধানীর বাবর রোডের জহুরী মহল্লায় এক আবেগঘন পরিবেশে মনোয়ার হাসান জীবনের প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জীবনের নিজ বাসভবনের আঙিনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ নেন।

‎ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মনোয়ার হাসান জীবন স্মৃতিচারণ করে বলেন, “আমার জীবনের দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত হওয়ায় পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারিনি। আজ এই পবিত্র দিনে বাবা-মায়ের স্মৃতি খুব মনে পড়ছে। আমার মা বেঁচে থাকতে পারিবারিক প্রতিটি মিলাদ মাহফিলে জহুরী মহল্লা মাদ্রাসার এই হুজুরকে দিয়েই দোয়া-মিলাদ করাতেন। আজ মা নেই, কিন্তু মায়ের সেই ঐতিহ্য আর স্মৃতিকে ধরে রাখতেই হুজুরসহ আপনাদের উপস্থিতিতে এই আয়োজন।

‎বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের কাছে তাঁর প্রয়াত বাবা-মাসহ সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

‎অনুষ্ঠানে মরহুম বাবা-মায়ের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার ও নৈশভোজে অংশ নেন আয়োজক মনোয়ার হাসান জীবন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন