ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মনোনয়নের তালিকা প্রকাশ করে দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: রিজভী

#

নিশাত শাহরিয়ার

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:06 PM

news image

বিএনপি কোনো প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে অপপ্রচার চলছে যা গভীর ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। 

রিজভী বলেন, কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে দলের অভ্যন্তরে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি বিএনপিতে বিভেদ সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি অশুভ প্রচারণা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন