ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি অনু, সম্পাদক লিটন

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১১ এপ্রিল, ২০২৬,  11:13 PM

news image

উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাব নির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি এডভোকেট নজরুল হক অনু ও সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, আজ শনিবার (১১এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন দিয়েছেন। 

এছাড়াও সহসভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়া প্রতিনিধি মো. সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক ২৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ। নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬জন প্রার্থী।

প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া, সংস্কৃতি এবং পাঠাগার সম্পাদক পদে কেউ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। এছাড়াও দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা ও নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

নির্বাহী সদস্য পদের বাকীটিতে একজন মনোনয়নপত্র জমা দিয়েও সেটি প্রত্যাহার করায় সেই পদটিও শূণ্য রয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ইত্তেফাকের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ভোট, কালবেলার প্রতিনিধি মো. ওমর ফারুক পেয়েছেন ১১ভোট।সহসভাপতি পদে একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু পেয়েছেন ১৬ভোট, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি আ. সহিদ তালুকদার পেয়েছেন ০৮ভোট।

সাধারণ সম্পাদক পদে মানবজমিন প্রতিনিধি মনিরুল ইসলাম পেয়েছেন ১২ভোট, যুগান্তর প্রতিনিধি এম হেলাল উদ্দিন পেয়েছেন ০৫ভোট, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন পেয়েছেন ০৪ভোট, বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার পেয়েছেন ০১ ও আমারদেশ প্রতিনিধি ইউনুস শরীফ ০১ ভোট।যুগ্ম সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মো. জসিম রানা পেয়েছেন ১৯ভোট এবং দিনকাল প্রতিনিধি মো. মিজানুর রহমান পেয়েছেন ১৫ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন।

কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহাকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান ও সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন