ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় সময়চিত্র পত্রিকার অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

০৬ মার্চ, ২০২৬,  3:33 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় দীর্ঘ ১০ বছরে পথ চলা  সময়চিত্র পত্রিকার  বাণিজ্যিক কার্যালয় এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয় দোয়া ও ইফতার মাহফিল। 

 (৫ মার্চ) বৃহস্পতিবার বড়লেখা পৌর শহরের নেহার মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সমাজসেবক মুন্সী শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী এবং সঞ্চালনা করেন সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল।

এ সময় বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান শামীম, ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সেক্রেটারি এম. শামসুল আলম, দর্পণ টেলিভিশনের প্রতিনিধি সাদিক হোসেন এপলু, সংবাদকর্মী নিজাম উদ্দিন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সময়চিত্র পত্রিকার সংবাদদাতা মোতাহির হোসেন।

উপস্থিত ছিলেন বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি রুয়েল কামাল, সাংবাদিক সুলতান আহমদ খলিল, চ্যানেল এ ওয়ান এর বড়লেখা প্রতিনিধি আলী উবায়েদ ইমন, সময়চিত্র পত্রিকার বড়লেখা প্রতিনিধি সেলিম আহমদ চৌধুরী, মাল্টিমিডিয়া রিপোর্টার কামরুল আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা সময়চিত্র পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের আহ্বান জানান।পরে ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন