ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৬ মার্চ, ২০২৬,  5:02 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য দিয়ে  উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিনের শুরুতে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী সভাপতিত্বে সভা কক্ষে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জয়নাল আবেদীন, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিনসহ অনেকে। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন