ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

বড়লেখায় জোড়া খুনের মামলার আসামীর পরিবারের সংবাদ সম্মেলন

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১৪ জানুয়ারি, ২০২৬,  9:24 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় আলোচিত জোড়া খুনের ঘটনায় মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি কাঠালতলী উত্তর গ্রামের মৃত আকবর আলীর ছেলে অহিদ আহমেদকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

 (১৪ জানুয়ারি) বুধবার বিকেলে দক্ষিণ ভাগ উওর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অহিদ আহমদ এর পরিবার সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তার বড় ভাই মকবুল আলী বলেন, ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বিওসি কেছরিগুলের জামাল উদ্দিন ও তার ভাই আব্দুল কাইয়ুম জোড়া খুনের  ঘটনায় তার ভাই জড়িত নয়। 

হত্যাকান্ডের ঘটনায় বড়লেখা থানায় দায়ের করা মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়। তার মধ্যে অহিদ আহমদ ১৪ নং আসামী। সংবাদ সম্মেলনে অহিদ আহমেদের পরিবারের সদস্যরা দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

তারা জানান, ঘটনার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের উপস্থিতিতে বড়লেখা সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের ইসমাইল আলীর বাড়িতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অহিদ আহমেদের বড় ভাই মকবুল আলী। তিনি বলেন, ঘটনার দিন অহিদ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অহিদের স্ত্রী পেয়ারা বেগম ও বড় বোন আখলিমুন নেছাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে অহিদ আহমেদের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন